বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী এলাকার একটি ভাড়া বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় ও র্যাব-৮ এর সদস্যরা কারখানায় অভিযান চালায়। এ সময় নকল পণ্য তৈরি ও বাজারজাতের দায়ে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীর মো. আলী হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ মাসের কারাদণ্ডাদেশ এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
