সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার সৈয়দপুরে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে।
অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মাহবুবুবর রহমান ফারুকী।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) ঢাকা (মিরপুর)-রংপুর-সৈয়দপুর এন-৫ জাতীয় মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় খড়খড়িয়া ব্রিজ অ্যাপ্রোচ (রাবেয়া মোড়ে) অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এ সময় পার্বতীপুর উপেজলার সোনাপুকুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, বিআরটিসি কাউন্টার, দিনাজপুর জেলা পরিষদের স্বাগতম গেটসহ রাস্তার দুই পাশের কাঁচাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) প্রকল্প ব্যবস্থাপক-১ (নি.প্র) চলতি দায়িত্ব মো. মামুন কায়সার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
