ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা
উপজেলার শিধলকুড়া গ্রামের মো. মোরশেদ আলী সরদারের ছেলে সোহাগ সরদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার সময় ঐ যুবকের নিজের বাড়ির আমবাগানে গাছে গলায় রশি লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গ্রামবাসীর দাবি, সোহাগ সরদার অভিভাবকদের না জানিয়ে ভালোবেসে ডামুড্যার খেজুরতলা নিবাসী হালিমা বেগমকে বিয়ে করে। ঘর সংসার না করতেই হালিমা মো. সোহাগ সরদারকে তালাকনামা পাঠায়। এ অভিমানে সোহাগ আত্মহত্যা করে।
