ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) সহযোগিতায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে নার্সিং ক্লিনিক্যাল প্রশিক্ষণ কর্মসূচি। ১৮ দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নার্সিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নার্সিং অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন —ইত্তেফাক
