কারমাইকেল কলেজ সংসদ নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

সুবিধাজনক সময়ে বা ১৯৯০ সালের পর কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন (কাকসু) করতে না পারার ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও রেজিস্ট্রার, কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।