মো. আবু তাহের ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবু তাহের ভূইয়া (৬৭) গত সোমবার ঢাকা দক্ষিণখানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে কসবা পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা এবং রানিয়ারা নিজগ্রামে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে দাফন করা হয়। কসবা পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, জাহিদুল ইসলাম ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, মরহুমের পুত্র অ্যাডভোকেট পার্থ ভূইয়া ও আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃদুল।
