শোক সংবাদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

জহুরুল আমিন খান

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বরিশাল নগরীর কাউনিয়া             প্রধান সড়কের নিবাসী জহুরুল আমিন খান (৭৯) সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর কাউনিয়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বাঘিয়া মুসলিম কবরস্থানে           দাফন করা হয়।