নির্বাচনী টুকরো খবর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গৌরীপুরে

কৃষক লীগের কর্মীসভা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে (এমপি) বিজয়ী করতে জেলা কৃষক লীগের তত্ত্বাবধানে গৌরীপুর উপজেলা কৃষকলীগের কর্মীসভা শনিবার অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সহ-সভাপতি আরিফ উল্লাহ খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল, যুগ্ম সম্পাদক হাজী শরীফ উদ্দিন, পরিবার ও পরিকল্পনা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম ও ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, শ্রম সম্পাদক আলী আহাম্মদ সেলভী, কৃষি সম্পাদক হাফিজ উদ্দিন প্রমুখ।

নাসিরনগরে মহাজোট প্রার্থীর মতবিনিময়

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের মহাজোট মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি রবিবার দুপুরে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় মহাজোটের প্রার্থী বি. এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, দেশের উন্নয়নের একজন সাংবাদিকের কলমের কালির ভূমিকা অপরিসীম। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক লতিফ হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের সমর্থনে পীরগঞ্জে

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বর্ধিত সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা রবিবার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের যৌথ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সহ-সভাপতি গিয়াস উদ্দীন আহম্মেদ, অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায় ও শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোজাহার হোসেন, শাহ আলম, মহিলা আওয়ামী লীগ সম্পাদক ভারতী রাণী রায়, উপজেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক দুলাল, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মাহাবুব আলম জ্যাম, ছাত্রলীগ সভাপতি আল কিবরিয়া আবেদীন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মদনে আওয়ামী মহিলা লীগের বর্ধিত সভা

মদন (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী মহিলা লীগের বর্ধিত সভা রবিবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, জেলা পরিষদ নারী সদস্য আয়েশা আক্তার, গোলাম মোস্তফা, আব্দুর রহিম, মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা আক্তার প্রমুখ। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীককে জয়যুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পাইকগাছা উপজেলা ও পৌর যুবলীগের

নির্বাচনী বর্ধিত সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা ও পৌর যুবলীগের নির্বাচনী বর্ধিত সভা শনিবার বিকালে পৌর সদরের ঊর্মিলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান। যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, শেখ আতাউর রহমান, উত্তম দাশ, অহেদুজ্জামান মোড়ল, ছায়েদ আলী কালাই, মুজিবর রহমান ফকির, জাকির হোসেন, প্রণব কান্তি মণ্ডল, রমজান সরদার, ইউনুচ মোড়ল, বাবু লাল বিশ্বাস, বিদ্যুত্ বিশ্বাস, মানব কুমার সানা, পবিত্র কুমার মণ্ডল, তরিকুল ইসলাম, মানবেন্দ্র মণ্ডল, শেখ আবুল কালাম আজাদ, এমএম আজিজুল হাকিম, আসিফ ইকবাল রনি প্রমুখ।