কিশোরগঞ্জে ভাসমান বেডে
কৃষির ওপর প্রশিক্ষণ
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে ভাসমান বেডে আধুনিক কৃষির ওপর গতকাল রবিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় গবেষণা বিভাগ, বিএআরআই, কিশোরগঞ্জ এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিসুর রহমান। অতিথিবৃন্দ ছাড়াও বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্র নাথ সরকার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
নড়িয়া ও জাজিরা ডানতীর
রক্ষা প্রকল্পের উদ্বোধন
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা শরীয়তপুর নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নড়িয়া ও জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। এ সময় উপস্থিত ছিলেন, ছাবেদুর রহমান, জহির সিকদার, খবিরুজ্জামান, মেয়র শহিদুল ইসলাম, অ্যাড. আবুল কালাম, হেমায়েত হোসেন, জাকির হোসেন, নাজমা সিকদার, শাহ আলম চকিদার, আলী হোসেন, ইমান হোসেন, ছানাউল্লা, আলমগীর হোসেন, আলম বয়াতি ও মোস্তফা সিকদারসহ এলাকাবাসী।
জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ওসি তদন্ত নব গোপাল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাশ প্রমুখ। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত হয়েছিল।
লালমনিরহাটে শিশু সুরক্ষা
বিষয়ক কর্মশালা
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র উদ্যোগে গতকাল রবিবার সিন্দুর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মনি আরা পারভীন, সহকারী শিক্ষক নাসরিন নাহার, শামসুল আলম, ইএসডিও’র প্রজেক্ট অফিসার মামুনুর রশিদ প্রমুখ।
রায়পুরে উন্নয়নে
প্রশিক্ষণ কর্মশালা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উদ্যোগে রাজ মিস্ত্রিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা ‘রাজমিস্ত্রি সেরা কারিগর’-এর আয়োজন করা হয়। গত শনিবার রায়পুর জেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্মীপুর জেলার একশ’জনের বেশি রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। এসময় জেলার এজেন্ট ও রায়পুর হায়দর এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহ সিমেন্টের নোয়াখালী রিজিওনাল ম্যানেজার কে,এম শামীম আহম্মেদ, জেলার এরিয়া ম্যানেজার জাফর আহম্মেদ, প্রশিক্ষক ও রিসার্চ ইঞ্জিনিয়ার জেহাদুল ইসলাম জাহিদ, রায়পুর এরিয়া ম্যানেজার আবুল কালাম, উপস্থাপক আয়েশা জারা প্রমুখ।
পূবালী ব্যাংকের তাড়াশ শাখা স্থানান্তর
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা পূবালী ব্যাংক লিমিটেড তাড়াশ শাখা স্থানান্তর করা হয়েছে। নতুন ঠিকানা নাজ ম্যানশন, মুহুরী সেরেস্তো রোড, তাড়াশ, সিরাজগঞ্জ। রবিবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. এনামুল হক উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতা দেন উপ-মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মাদ আলী, গ্রাহক রবিউল করিম রবি প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
আনন্দ শোভাযাত্রা
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা রবিবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয় । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন- কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাব উদ্দিন, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
তিতাসে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী। রবিবার বিকালে উপজেলার কড়িকান্দি বাসস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, জানে আলম জাহাঙ্গীর প্রমুখ।
পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা পৌর সদরের ইউনিভার্সাল এডাস স্কুলের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। গত শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দীপংকর মণ্ডল, আশরাফুল ইসলাম রাবু, শিক্ষক বাবলু সরকার, মৃগাঙ্গ সরকার, একান্ত মণ্ডল, প্রভাবতী সরকার, তানসিনা ইসলাম লাবু, শিউলী বিশ্বাস, তানজিলা রুমা, নাজমুন নাহার, শিক্ষার্থী শামীম নাফিজ, মেহেদী হাসান, খালেক বিন রফিক, ফাতেমাতুজ্জোহুরা ও দিশা। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল হাই সিদ্দিকী।
