জনগণের মধ্যে পুলিশ ভীতি দূর করতে হবে ---------- জিএমপি কমিশনার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএ (বার) বলেছেন, জনগণের মধ্যে পুলিশ ভীতি দূর করতে হবে। আর এ দায়িত্ব পুলিশ সদস্যদের। জনগণ যাতে থানায় গিয়ে সহজে এবং নির্বিঘ্নে ও সহানুভূতির সঙ্গে সহযোগিতা পায় সে দিকে আমাদের বেশি নজর দিতে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাসন মেট্রো থানা মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসন থানা অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল হক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, সিরাজুল ইসলাম চৌধুরী, হালিম সরকার, পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমেদ সরকার, সিটি কাউন্সিলর রফিকুল ইসলাম, ফয়সাল আহামেদ সরকার, খোরশেদ আলম সরকার, আব্দুল কাদির মণ্ডল, মনির হোসন প্রমুখ উপস্থিত ছিলেন।