আজ ১৮ সেপ্টেম্বর, রবিবার শহিদ প্রকৌশলী নজরুল ইসলামের ৪৯তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালে তার নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে একই সঙ্গে, একই সময় বিস্ফোরণ ঘটানো হয়। ২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুত্ ও শক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন।
এ উপলক্ষ্যে ২০৪/এ তেজগাঁও শিল্প এলাকায় মরহুমের স্ত্রী অধ্যাপিকা হাজেরা নজরুল কোরআনখানি, কাঙ্গালি ভোজ এবং বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
