পূর্বধলায় অসচ্ছলদের মধ্যে অনুদান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৭

পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পূর্ণবাসন ও রোগগ্রস্ত এবং অসচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সমাজসেবা অধিদপ্তর নেত্রকোনার উপ-পরিচালক মো. আলাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি