মান্দায় মঙ্গলবার রাতে সজল নামে এক যুবক হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
মান্দা থানা সূত্রে জানা যায়, উপজেলার কুচড়া উত্তর পাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে সজল পুলিশের উপ-পরিদর্শক নাজমুলের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মান্দা থানার পুলিশের উপ-পরিদর্শক নাজমুল জানান, সজলকে গ্রেফতার করে আনার সময় মাঝ পথে কৌশলে পালিয়ে যায়।
ইত্তেফাক/আরকেজি
