পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের ১৮ বেকী খালে মাছ ধরার সময় মৌমাছির আক্রমনে আলামিন (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় তিনি মৌমাছির আক্রমনের স্বীকার হন। তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে আজিজ মিস্ত্রীর ছেলে।
আরও পড়ুন: বাগমারায় জোড়া খুনের মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, 'কৈখালী বন অফিস হইতে অনুমতি নিয়ে সুন্দরবনে ১৮ বেকী খালে মাছ ধরার সময় গাছে মৌচাক দেখে মধু সংগ্রহ করতে আলামিন মৌচাকে হানা দেন। এ সময় দলবদ্ধ মৌমাছি আলামিনকে আক্রমন করে। এক পর্যায়ে তিনি নদীতে লাফিয়ে পড়েন। সহযোগীরা তাকে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আলামিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সুন্দরবনে মৌমাছির কামড়ে নিহত জেলে আলামিন। ছবি: ইত্তেফাক
ইত্তেফাক/নূহু
