বাংলাদেশের গণমাধ্যমকে অত্যন্ত সহজ, সুন্দর ও সাবলীল বলে মন্তব্য করেছেন রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচারের ঢাকা শাখার পরিচালক ম্যাক্সিম দোবরোখোতভ। গত ১১ সেপ্টেম্বর বিকেলে আন্তর্জাতিক সাংবাদিকসহ সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ, যা দিন দিন আরো নতুন উচ্চতায় উপনীত হচ্ছে।’
এসময় রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীদের এবং দু দেশের মধ্যকার সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠান প্রধান প্রশান্ত কুমার বর্মণ ও শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান রাজিবসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
