ডাক বাকসো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১

সরকার জসীম

 

লাল পোশাক পরে

দাঁড়িয়ে থাকে ঠাঁই

চিনতে ঠিকই পাই।

 

মেজাজ খিটিমিটি

কেউ ফেলে না চিঠি।

 

বাকসোগুলো বেকার

নেই তো কেউ দেখার!

দায় কি কারো একার?

বলতে পারো কে কার!

 

আর জ্বলে না নিয়ন

নেয় না চিঠি পিয়ন।

মোবাইল হাতে হাতে

কথা দিনে রাতে।

 

ডাক বাকসো ডাক

শিকেয় তুলে রাখ।