এক লোক উত্তরবঙ্গে জমি কিনে বাড়ি করবে। দালাল ধরল। কিছুদিন পর দালাল জানাল একটা জমি পাওয়া গেছে পঞ্চগড় আর দিনাজপুরের মাঝামাঝি। ক্রেতা জানতে চাইল, ‘ঠিক করে বলুন দিনাজপুরে না পঞ্চগড়ে?’
‘ঐতো বললাম দিনাজপুর আর পঞ্চগড়ের বর্ডার এলাকায়।’
‘না আমাকে স্পেসিফিক করে বলেন কোথায় জায়গাটা দিনাজপুরে না পঞ্চগড়ে?’
দালাল বলল ‘দিনাজপুরে।’
‘বাঁচালেন শুনেছি পঞ্চগড়ে ভীষণ শীত।’
