দীর্ঘ বিরতির পর পিন্ট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭

বিনোদন রিপোর্ট

 

অভিনয়ে তার দীর্ঘ ক্যারিয়ার। রোমান্টিক গল্পের নায়ক হিসেবে খুব অল্প সময়েই পরিচিতি পান। বলছি নব্বই দশকের টিভি নাটকের কথা সুদর্শন নায়ক গিয়াস উদ্দিন পিন্টুর কথা। এরপর নিজের কর্পোরেট ক্যারিয়ারের সাফল্য গুনতে গুনতে পেরিয়ে গেছে অনেকটা সময়। এখন সফল একজন কর্পোরেট ব্যক্তিত্ব। তবে দীর্ঘ বিরতি নিয়ে হলেও আবারো লাইট, ক্যামেরার সামনে এলেন তিনি। না আপাতত অভিনয় নয়, এবার প্রবাসীদের গল্প কথা আর আড্ডার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করছেন। প্রতি বুধবার সন্ধ্যায় প্রচার হচ্ছে একুশে টিভিতে। অনুষ্ঠানের নাম ‘প্রবাস ভাবনা’।

এ প্রসঙ্গে উপস্থাপক পিন্টু বলেন, ‘অভিনয় আর এই শোবিজের নেশা কখনোই জীবন থেকে ছেড়ে যায় না। তাই আবার ফিরে এলাম। সামনে আরো কিছু দারুণ কাজ করছি। এখন থেকেই নিয়মিত কাজ করে যাবো আশা রাখছি।’ু