ছো ট প র্দা য় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭

 

আনন্দ-ফূর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন ‘সিসিমপুর’। তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। ছোটদের কাছে খব প্রিয় হালুম, ইকরি, টুকটুকি ও শিকু। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি-মিকরি খুবই ভাবুক। আর শিকু হলো যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। অন্যতম প্রিয় এই শিক্ষামূলক অনুষ্ঠানটি প্রচার হচ্ছে সকাল ৮টা ৩০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।