প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
১. একটি বই ১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে বইটির ক্রয়মূল্য কত?
উত্তর : বইটির ক্রয়মূল্য ১৫০ টাকা।
২. একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৮% লাভে বিক্রয়মূল্য কত?
উত্তর : ৮% লাভে বিক্রয়মূল্য ১০৮ টাকা।
৩. একটি খাতা ১০০ টাকায় ক্রয় করে ১২৫ টাকায় বিক্রয় করলে লাভ কত হবে?
উত্তর : ২৫%।
৪. লাভ ও ক্ষতি কীসের উপর হিসাব করা হয়?
উত্তর : ক্রয়মূল্যে উপর হিসাব করা হয়।
৫.একটি বইয়ের ক্রয়মূল্য ১৫০ টাকা এবং বিক্রয়মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?
উত্তর : শতকরা ২০ টাকা/ লাভ ২০%।
৬. ৩০০ টাকার ১৫% = ?
উত্তর : ৪৫ টাকা।
৭.আসল কাকে বলে?
উত্তর : বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল।
৮.বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : ক্ষতি।
৯. শতকরা বলতে কী বোঝ লেখ।
উত্তর : শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।
১০. বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।
১১. ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কী বলে?
উত্তর : মুনাফার হার।
১২.ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : লাভ।
১৩.এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর : ৫% ক্ষতি।
১৪. ৬০ টাকার ২৫% = কত?
উত্তর : ১৫ টাকা।
১৫.একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?
উত্তর : ২০ টাকা।
১৬. ০.৫৪ কে শতকরায় প্রতীক % ব্যবহার করে প্রকাশ কর।
উত্তর : ৫৪%।
১৭. ১৫ টাকা ১৫০ টাকার শতকরা কত ভাগ?
উত্তর : ১০ ভাগ।
১৮. ৮০ টাকার ১৫% = কত?
উত্তর : ১২ টাকা।
১৮. ১০০ টাকার ১০% এর সাথে ১০ টাকার ১০০% যোগ করলে কত হয়?
উত্তর : ২০ টাকা।
২০.একটি দ্রব্য ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর : ২০% ক্ষতি।
২১.মান নির্ণয় কর : ৬০ টাকার ২৫%।
উত্তর : ১৫ টাকা।
