অটোরান বন্ধে ভাইরাস থেকে মুক্তি!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

অটোরান বন্ধ করতে পিসি’র start বাটন থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করে ok বাটনে ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে computer configuration সিলেক্ট করুন। এরপর administrative templates->system-এ যান। এখান থেকে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন। এরপর 'turn off autoplay' enable করতে হবে এবং 'turn off autoplay on' ড্রপ-ডাউন বক্স থেকে 'All drives' নির্বাচন করতে হবে। এবার ok বাটনে ক্লিক করলেই কম্পিউটারের সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে। ফলে কোনো পেনড্রাইভ বা অন্যান্য এক্সটার্নাল ডিভাইস পিসিতে লাগালেই তা খুলবে না এবং ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না।

অনেক সময় এক্সটারনাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে তথ্য স্থানান্তরের সময়েও ভাইরাস ঢুকে পড়তে পারে। তাই ড্রাইভগুলো না খুলেই তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করতে হবে। আর এর জন্য রয়েছে কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এরকম একটি সফটওয়্যার ডাউনলোড করা যাবে www.explorerxp.com/explorerxpsetup.exe থেকে। এটি ইন্সটল করে রান করালেই পিসিতে যুক্ত সকল ড্রাইভ দেখা যাবে। আর এখান থেকেই এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে তথ্য আদান প্রদানের কাজটি করা যাবে সহজেই। আবার যদি কোনো ফাইলে ভাইরাস থাকে, তাহলে সেটিও নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যারটি। আর একটি বিষয় হচ্ছে, ভাইরাসের বড় একটি অংশই হচ্ছে .exe এক্সটেনশনযুক্ত। তাই গ্রহণযোগ্য উত্স ব্যতীত .exe এক্সটেশনের ফাইল পিসিতে না নেয়াই ভালো।