সময় ও অর্থ বাঁচিয়ে দেশের তরুণ উদ্যোক্তাদের (স্টার্টআপ) কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ‘কিকস্টার্ট’ প্যাকেজ চালু করেছে প্রিন্টিং সেবাদাতা এফ-কমার্স প্রতিষ্ঠান প্রিন্ট ভ্যালি। সম্প্রতি দেশের স্টার্টআপগুলোর জন্য নতুন এই প্যাকেজ অবমুক্ত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, মাত্র ১০ হাজার টাকার এই কিকস্টার্ট প্যাকেজে পাওয়া যাচ্ছে উন্নতমানের আলট্রা ভায়োলেট (ইউভি) মেশিনে প্রিন্টকৃত ১০টি আইডি কার্ড, ১০টি কাভার, স্টার্টআপের লোগো সংবলিত ১০টি রিবন (ফিতা), ১০ জনের নামে ১০ হাজার ভিজিটিং কার্ড, ১ হাজার প্যাড ও ১ হাজার খাম; যা শুধু অনলাইনে (ইমেইলে বা ফেসবুকে) অর্ডার করলেই ৭২ ঘণ্টার মধ্যে অফিসে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশীয় স্টার্টআপগুলোকে ঝামেলামুক্ত পরিবেশ তৈরি করে দিতেই আমাদের এই প্যাকেজ কিকস্টার্ট। এই প্যাকেজে যেসব পণ্য সরবরাহ করা হবে, তার কোনোটিই নিম্নমানের নয়। প্যাকেজটির পণ্যগুলো খুচরা হিসেবে প্রায় ১৪ হাজার টাকার সমপরিমাণ হলেও আমরা মাত্র ১০ হাজার টাকায় পৌঁছে দিচ্ছি দেশীয় স্টার্টআপগুলোকে। এতে করে তাদের সময় ও অর্থ দুটোই একসঙ্গে সাশ্রয় হচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, ব্যাজ, আইডি কার্ড, ফিতা, বিজনেস কার্ড, নোটবুক, কলম, ফোল্ডার, ব্যানার, ফেস্টুন-স্টিকারসহ সব ধরনের প্রিন্টিংবিষয়ক কাজ করে প্রিন্ট ভ্যালি। কিকস্টার্ট প্যাকেজটি অর্ডার করতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ- https://www.face book. com/PrintValy/ অথবা [email protected]এ যোগাযোগ করার জন্য জানানো হয়।
