ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রাজশাহীর কৃষক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় রেফ্রিজারেটর এবং ফ্রিজার ক্রেতাদের এ সুযোগ দিচ্ছে ওয়ালটন। ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধায় সম্প্রতি ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া গ্রামের তরুণ কৃষক মো. সাকিব। গত ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাকিবের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, লাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিউল আযম বাবু, এম আর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মুকুল হোসেন এবং ওয়ালটনের রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার ফজলে রাব্বি সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।