ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং আসগর আলী হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ও পরিচালক, প্রফেসর ডা. জাবরুল এস এম হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডারগণ ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা এবং ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিনা সুদে সর্বোচ্চ ১২ মাসের ইন্সটলমেন্টে হাসপাতালের বিল (আইপিডি) পরিশোধ করতে পারবেন
০০০০০০০
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক খানসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
