ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর এলিফ্যান্ট রোড, নীলক্ষেত ও গুলশান এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ অপরিষ্কার ও অপরিশোধিত পানির জার ধ্বংস করেছে বিএসটিআইর (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া বিএসটিআইর সিএম লাইসেন্স ছাড়া অবৈধভাবে পানি বিক্রি ও বিতরণের দায়ে শাহজাদপুরের খাজা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
