বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জি এম মো. জাহিদুল হককে সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। মো. জাহিদুল হক বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমানে বিডিবিএল) সিনিয়র অফিসার হিসেবে ১৯৯০ সালে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে প্রিন্সিপাল অফিসার পদে বিএইচবিএফসিতে যোগদানের পর সুদীর্ঘ চাকরি জীবনে তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন উপবিভাগীয় ও বিভাগীয় প্রধান এবং জোনাল ম্যানেজার হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।—প্রেস বিজ্ঞপ্তি
