আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফল গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা ভিটামিনের ঘাটতি পূরণ করে আমাদের স্বাস্থ্যগত সুরক্ষা দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু অসাধু চক্র অত্যধিক মুনাফা লাভের আশায় ফলে মেশাচ্ছে বিষাক্ত বিভিন্ন রাসায়নিক। যার কারণে ফলে উপকারের চাইতে ক্ষতির মাত্রাই বেড়ে যাচ্ছে দিন দিন। এই ক্ষতির দিক সম্পর্কে আমরা প্রত্যেকেই কমবেশি অবগত আছি। প্রশাসন নানাধরনের অভিযানও পরিচালনা করছে। দেখা যায় অভিযানের পর কিছুদিন ঠিক থাকে, তারপর আবার একই ধরনের পুনরাবৃত্তি ঘটে। তাই কর্তৃপক্ষের উচিত অসাধু চক্র একই ধরনের অপরাধ যাতে দ্বিতীয়বার করতে না পারে, তার ব্যবস্থা করা।
মুহাম্মদ আবু হানিফ
চন্দনাইশ, চট্টগ্রাম
