সেনবাগে মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জাইকার সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার সকালে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিনের পরিচালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অর্ধ-শতাধিক প্রশিক্ষার্থী অংশ নেয়।