রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে হলদিয়া ইউনিয়নের আমিরহাটে মঙ্গলবার বিকাল ৫ টায় তিন ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এই দলে ছিলেন চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাছান। অভিযানে নিউ মেডিসিন হলকে ১৬ হাজার টাকা, জনসেবা ফার্মেসি ও মল্লিক ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযানে এসব ফার্মেসি হতে অনুমোদনহীন, যৌন উত্তেজক ও নিষিদ্ধ ঔষধ জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় তিন ফার্মেসিকে জরিমানা করা হয়।
