ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা যুবদল সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নতুন বাজার হরি কিশোর রায় রোডের বিএনপি দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরকসহ ৭ মামলার ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহূত বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতেই এই গ্রেফতার। বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়েছে।
