মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছে সজল নামের এক আসামি। মান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার মান্দা ইউনিয়নের কুচড়া উত্তর পাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে সজল পুলিশের উপপরিদর্শক নাজমুলের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
মান্দা থানার পুলিশের উপপরিদর্শক নাজমুল জানান, সজলের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করে আনার সময় মাঝপথে সে হ্যান্ডকাপসহ কৌশলে পালিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
