কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ায় শিশু সুরক্ষায় ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখা ও কোটালীপাড়া এপির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে বুধবার ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার হলরুমে কোটালীপাড়া এপির আয়োজনে শিশু সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান বলেন, মসজিদভিত্তিক আমাদের যে শিক্ষাব্যবস্থা রয়েছে সেখানে যেন শিশুদের শারীরিক ও মানসিকভাবে কোনো প্রকার নির্যাতন করা না হয় সেজন্য শিক্ষকদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর।
