মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলার মেগচামী মৃধারবাজারে গতকাল বুধবার একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সারের লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মণ্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, মেগচামী ইউপি চেয়ারম্যান মো. হাসান আলী খান, উপসহকারী কৃষি অফিসার সাইফুর রহমান, গৌতম বসু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঘটানস্থলেই মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু কীটনাশক বিনষ্ট করা হয়।