গাঁজা গাছসহ যুবক আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর থানাপুলিশ উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে গাঁজার গাছসহ ওবায়দুল মিয়া (২২)  নামের এক যুবককে আটক করেছে ।

থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন, উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র ওবায়দুল মিয়া তার বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ রোপণ করে লালন-পালন করছেন। মঙ্গলবার রাতে শ্রীপুর থানার এসআই রাসেল ও এসআই শাহারিয়ারের নেতৃত্বে ওবায়দুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গাছটি দেখামাত্রই পুলিশ ওবায়দুলকে গাঁজার গাছসহ আটক করতে সক্ষম হন। এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উত্পাদনের অপরাধে ওবায়দুল মিয়াকে আটক করে গতকাল বুধবার দুপুরে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।