বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হোমনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড তানিয়া ভূইয়া, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিমা শিল্পী ও কারিগরদের সঙ্গে মতবিনিময়
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কামারখন্দে প্রতিমা তৈরির শিল্পী ও কারিগরদের সঙ্গে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাজার ভদ্রঘাট পালপাড়ায় এ মতবিনিময় সভা হয়। ভদ্রঘাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুলাল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
সচেতনতা বিষয়ক কর্মশালা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বুধবার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিরোধী সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।
নাটোরে দিনব্যাপী যুব উত্সব
নাটোর প্রতিনিধি নাটোরে এসডিজি, স্থানীয় পরিকল্পনা এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক যুব উত্সবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দিনব্যাপী বঙ্গজল এলাকায় রাণীভবানী রাজবাড়ির আনন্দ ভবনে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যাপি নাটোর’-এর যৌথ উদ্যোগে এই উত্সবের আয়োজন করে। উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
তেরখাদায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা
তেরখাদা (খুলনা) সংবাদদাতা উপজেলা পরিষদের চত্বরে আয়োজিত ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। বুধবার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। মেলায় কৃষি বিভাগ ১২টি স্টল স্থাপন করে।
গৌরীপুর পাবলিক কলেজে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর পাবলিক কলেজ আঙিনায় বুধবার বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। গৌরীপুর পাবলিক কলেজ আঙিনায় একটি ফলদ ও একটি বনজ চারা রোপণ করে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। কলেজের সকল শিক্ষার্থীর মাঝে একটি করে ফলদ ও একটি করে বনজ চারা বিতরণ করা হয়।
রাণীনগরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে একডালা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আবাদপুকুর কলেজ প্রাঙ্গণে ৭ নম্বর একডালা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মী সমন্বয় সভায় ইউনিয়ন বিএনপির নেতা আজিজার রহমানকে আহবায়ক ও সাবেক মেম্বার আকবর হোসেনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা বন্যাকবলিত জনগণের পুনর্বাসনের লক্ষ্যে বুধবার গোবিন্দগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মতবিনিময় সভা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলফাজ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন।
জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভা
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা সাপাহারে জলবায়ু পরিবর্তনে সংকটাবস্থায় করণীয় শীর্ষক সচেতনতামূলক আলোচনা, মতবিনিময় সভা ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেসরকারি আন্তর্জাতিক সংগঠন একশনএইড স্থানীয় সংগঠন বিএসডিও, বিডিও এবং স্থানীয় ইয়ুথ গ্রুপের আয়োজনে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
গোবিন্দগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জে বুধবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন সভাপতিত্ব করেন।
মোরেলগঞ্জ উপজেলা ও পৌর
কৃষক লীগের কমিটি গঠন
মারেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে বাংলাদেশ কৃষক লীগ উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি আবুল হোসেন শিপন ও সাধারণ সম্পাদক মনি মল্লিক বুধবার এ কমিটি অনুমোদন দেন। উপজেলা কৃষক লীগ কার্যনির্বাহী কমিটিতে জোমাদ্দার আ. হালিম সভাপতি, অশোক কুমার সাহা সহসভাপতি, স্বপন কুমার সাহা সাধারণ সম্পাদক, মো. রাজু তালুকদার যুগ্মসম্পাদক, রাসেল জোমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপরদিকে আবুল কালাম হাওলাদারকে সভাপতি, জাহাঙ্গীর শেখ সহসভাপতি, রিয়াজ শেখ সাধারণ সম্পাদক, সুমন শেখ যুগ্মসম্পাদক, রুবেল শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কৃষক লীগ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ফল উত্পাদনে কৃষক প্রশিক্ষণ
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদীতে বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প (সংশোধিত-১) এর আওতায় “বাণিজ্যিক ফল বাগান স্থাপন ও বাগান ব্যবস্থাপনা, খাটো জাতের নারিকেলসহ অন্যান্য ফলের চাষাবাদে কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শেরপুর কৃষি অধিদপ্তরের নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টার আয়োজিত শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কক্ষে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে ফ্যাসিলেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ ড. মো. শহিদুল ইসলাম।
মাদ্রাসাছাত্রের হত্যাকারীদের গ্রেফতার দাবি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা ঈশ্বরগঞ্জ পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখী ফাযিল মাদ্রাসার ছাত্র জহিরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সাখাওয়াত হোসেন, শিক্ষার্থী ওমর ফারুক, মুবাশ্বির, তসলিমউদ্দিন, নিহতের বোন রোকসানা প্রমুখ।
সুন্দরগঞ্জে পোনামাছ অবমুক্ত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলার বার্নিরছড়া বিলে বুধবার পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ উপজেলা মত্স্য দপ্তর আয়োজিত নগরকাঠগড়া বার্নিরছড়া বিল চত্বরে অব্যবহূত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের এক আলোচনা সভা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় মত্স্য কর্মকর্তা (ডিডি) লতিবুর রহমান।
মহিলা পরিষদের সাংগঠনিক প্রশিক্ষণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে কর্মী ও সংগঠকদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমুখ।
শিক্ষাক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাতটি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘ফলাফল ভিত্তিক শিক্ষাক্রম উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ্র দেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরের টেকেরহাটে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আয়োজনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টেকেরহাটের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে টেকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেক কাটা হয়। রাজৈর উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য মো. শাহীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় শ্রমিকলীগ রাজৈর উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন সাহা, ইউপি চেয়ারম্যান হামিদুল শাহ আলম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফয়সাল মজিদ রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আনোয়ার হোসেন আনো, কমিশনার বাবুল বাঘা, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফায়জুর রহমান লালন প্রমুখ।
০
