বশেমুরবিপ্রবির সেই ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রেজিস্ট্রার  প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনিয়াকে বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর লেখালেখি এবং প্রশাসনকে বিব্রত করার চেষ্টার জন্য সাময়িক বহিষ্কার করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্ষমা চেয়ে আবেদন করেন। এতে বিভাগীয় একাডেমিক কমিটি তথা বিভাগের সব শিক্ষক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা জিনিয়ার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের আবেদন আমলে নিয়ে জিনিয়ার বিরুদ্ধে যে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হলো।