ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নজরুল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

শিবালয় (মানিকগঞ্জ) : ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন শিবালয় থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম। গত সোমবার রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সভায় ডিআইজি মো. হাবিবুর রহমানের নিকট থেকে শ্রেষ্ঠত্বের সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন নজরুল ইসলাম। সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালেহ্ মো. তানভির, আসাদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ রেঞ্জের সকল পুলিশ সুপার উপস্থিত ছিলেন        —ইত্তেফাক