দোহারে ইজিবাইক চালককে কুপিয়ে জখম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯

ঢাকার দোহার উপজেলায় শারজাহান (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই কালভার্টের কাছে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শারজাহান চরকুশাই এলাকার মো. আবুলের ছেলে।

গাড়ির যাত্রী রাকিব ও সোহাগ জানান, জরুরি কাজ শেষে মঙ্গলবার রাত ১টার দিকে তারা ইজিবাইকযোগে যাচ্ছিলেন। চরকুশাই কালভার্টের কাছে আসা মাত্র একদল দুর্বৃত্ত কলাগাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ইজিবাইক লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। হঠাত্ কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে জখম করে। যাবার সময় দুর্বৃত্তরা যাত্রীদের মোবাইলফোন ও মানিব্যাগ নিয়ে যায়। গুরুতর আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।