সুতা উত্পাদনকারী প্রতিষ্ঠান কোটস গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল সেবা চালু করছে। এতে প্রতিষ্ঠানটি সমন্বিত প্রযুক্তির মাধ্যমে নতুন একটি ব্র্যান্ডের অধীনে সফটওয়্যার সল্যুশন সম্পর্কিত সব সেবা দিতে পারবে। ফলে গ্রাহকরা একই সঙ্গে পোশাক ও জুতাশিল্পের সেবা পাবেন।
আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর চীনের সাংহাইয়ের সিসমাতে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক বাণিজ্য অনুষ্ঠানে কোটস ডিজিটাল তার নতুন ব্র্যান্ড প্রদর্শন করবে। কোটস ডিজিটাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পোশক ও জুতাশিল্পে সফটওয়্যার সল্যুশন সেবা দেবে। কোটস ডিজিটালের নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেইথ ফেনার।—প্রেস বিজ্ঞপ্তি
