দোহারে সেভ মাইগ্রেশন কমিটির ত্রৈমাসিক সভা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০

দোহারে বাস্তব এনজিওর সেফ মাইগ্রেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাইগ্রেশন কমিটির বিগত দিনের কার্যক্রম সংক্রান্ত আলোচনা করা হয় এবং আগামী দিনে এনজিওর কার্যক্রম যেন আরো গতিশীল হয় সে লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এনজিওর কর্মকর্তারা।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেফ মাইগ্রেশন কমিটির প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু নাঈম, প্রজেক্ট অফিসার মাকছুদা রহমান, ফিল্ড অফিসার উম্মে জাহান সুইটি, রাজীব, প্রজেক্টর অফিসার মো. আক্কাছ আলী প্রমুখ।