সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশকে সফল করতে সিলেট নগর বিএনপি ৯টি উপ-কমিটি গঠন করেছে। নগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়। সমাবেশ সফল করতে এসব উপ-কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। গতকাল বুধবার বিকালে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতি সভায় এসব উপ-কমিটি গঠন করা হয়।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় সভায় নগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।
