বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর চিনিশিল্প ভবনের ৯ম তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি’র চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ), মীর জহুরুল ইসলাম, পরিচালক (বাণিজ্যিক) এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. আনোয়ার হোসেন, পরিচালক (উত্পাদন ও প্রকৌশল) মো. আবদুর রউফ খান, করপোরেশনের সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান এবং সিওপি জনাব মো. আবুল রফিক সহ ১৫টি চিনিকলের আখচাষি ও ফেডারেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ পাঠ করান করপোরেশনের সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান। ফেডারেশনের কার্যকরী সভাপতি কাজল বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ।
