মানিকগঞ্জে অনুমোদনবিহীন ট্রাক্টর চলাচলে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

মানিকগঞ্জ: জেলার সড়ক, মহাসড়কগুলোতে অবাধে চলাচল করছে মালবাহী ট্রাক্টর (স্থানীয়ভাবে মাহেন্দ্রা ট্রাক্টর নামে পরিচিত)। অথচ সড়ক, মহাসড়কে চলাচলের জন্য এগুলোর বিআরটিএ’র কোনো অনুমোদন নেই। সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু ও মাটিবাহী এ সব ট্রাক্টরের চলাচলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত ধুলাবালির কারণে লোকজনের কষ্ট হচ্ছে। সারা বছরই রাস্তা সংস্কারের জন্য সরকারকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। তা ছাড়া বেপরোয়া গতিতে এ যান চলাচলের কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। ট্রাক্টরগুলোর নেই কোনো বৈধ কাগজপত্র, এমনকি চালকদেরও নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স —শহিদুল ইসলাম সুজন