দেশ প্রেমিক নাগরিক হিসেবে দেশকে ভালোবাসতে হবে —রংপুর মেট্রো কমিশনার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেছেন, তোমরা যারা শিক্ষার্থী তোমাদের এখন থেকেই সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ প্রতিরোধে দেশকে ভালোবাসতে হবে। বুধবার দুপুরে রংপুরে মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্টুডেন্স এ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, তোমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে  যেতে হবে।

অনুষ্ঠানে দি মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবু সুফিয়ান, উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ আল ফারুক এবং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইদ্রিস আলী।