আব্দুল জলিল
ভাষা সংগ্রামী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিলের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ সেপ্টেম্বর। তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে উচ্চতর পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে কাল শুক্রবার খিলক্ষেতে দুস্থ ও অনাথ শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হবে। এছাড়া নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলস্থ জাতীয় স্কাউট ভবনের সামস হলে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
ফয়েজ বখস্ ভুঁইয়া
আজ লালমনিরহাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ফয়েজ বখস্ ভুঁইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে লালমনিরহাট শহরের সাহেবপাড়ায় তার বাসভবন ‘জাহানারা মঞ্জিলে’ কোরআন খতম, বাদ আসর স্টেশন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
