এজ গ্যালারিতে জলকাব্য-২

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

গুলশানের এজ গ্যালারিতে শুরু হয়েছে জলকাব্য-২ শীর্ষক চিত্রপ্রদর্শনী। ক্যানভাসে জলরঙের বর্ণিল উদ্ভাসন প্রদর্শনী জুড়ে। জলরঙের স্বনামধন্য ২৬ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। শিল্পীরা হলেন অলকেশ ঘোষ, আল আখির সরকার, আনিসুর রহমান, আনিসুজ্জামান, আরিফুল ইসলাম, আজমীর হোসেন, বীরেন সোম, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামরুজ্জোহা, কাউসার হোসেন, মিন্টু দে, মনিরুল ইসলাম, নবরাজ রায়, নাফিউজ্জামান নাফি, নাজমুল হক বাপ্পি, রণজিত্ দাস, সাব্বির আহমেদ, সমরজিত্ রায় চৌধুরী, শাকিরুন্নাহার কানন, শারমিন আক্তার লীনা, সোহাগ পাভেজ, সৈকত হোসেন, সুলতান ইশতিয়াক, ওয়ারিয়র রহমান সামি ও জাহাঙ্গীর আলম।

২৬ জন শিল্পীর ৯০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।