যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন রবার্ট ও’ ব্রায়েন। গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষণা করেছেন। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রবার্ট সি ও’ ব্রায়েনের নাম ঘোষণা করতে পেরে আনন্দবোধ করছি। তিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেসিডেন্টের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আমি রবার্টের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। আশা করি তিনি ভাল কাজ করবেন।’ এক সপ্তাহ আগে জন বোল্টনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। -সিএনএন
