সীমান্তের ইতিহাস লেখবে ভারত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

সীমান্তের ইতিহাস লেখবে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সংক্রান্ত এক নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রকল্পের বিষয়বস্তুই হচ্ছে-ভারতের সীমান্তরেখার ইতিহাস। এ বিষয়ে মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চ, নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, ডিরেক্টর জেনারেল অব আর্কাইভস, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রণালয়ম ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। জানা গেছে, ওই প্রকল্পে বিভিন্ন বিষয়কে রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম সীমান্তরেখা তৈরি, ভেঙে দেওয়া ও পরিবর্তন করা। এছাড়া আছে-প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা, সীমান্ত প্রদেশে বসবাসকারী মানুষ, তাদের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থান এসবও রয়েছে। দুই বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে। -এনডিটিভি