ময়মনসিংহের নান্দাইলে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক সোহরাব উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে।
উপজেলার বীর বেতাগৈর এলাকায় মঙ্গলবার ৬ষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় চৈতনখালী গ্রামের নবী হোসেনের ছেলে সোহরাব উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে কৃষক নিহত
স্থানীয়রা জানায়, ওই ছাত্রী চরশ্রীরামপুর গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করতো। মঙ্গলবার পাশের গ্রামের সোহরাব উদ্দিন তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং নির্যাতিত ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
