মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন মো. জাকির হোসেন (২৪) ও মো. মিরাজ (১৮)।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আলীপুরায় এ ঘটনা ঘটে। জাকির চাদঁপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মোঃ মোস্তফার পুত্র এবং মিরাজ একই স্থানের মোঃ মান্নানের পুত্র।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, চাদঁপুরগামী দুই মটরসাইকেল আরোহী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে আইলেনে ধাক্কা লেগে উল্টে পড়ে। আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাকির মারা যান। মিরাজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। জাকিরের লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং মিরাজের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। 

ইত্তেফাক/এএম